SHAY Society
RJSC REG.: CHS-749/2026 Careers
|
NGO Logo

Support for Humanitarian Aid Youth Society

Humanitarian Aid | Youth Development | Social Cohesion | Digital Security.

Ending Poverty - দারিদ্র্য বিমোচন ও টেকসই সহায়তা কর্মসূচি

কক্সবাজার ও টেকনাফ অঞ্চলের প্রান্তিক, হতদরিদ্র ও সংকটাপন্ন জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জন

Poverty Alleviation and Aid

দারিদ্র্য বিমোচনে SHAY Society-এর ভূমিকা

Support for Humanitarian Aid Youth Society (SHAY BD) কক্সবাজারের টেকনাফ ও হ্নীলা অঞ্চলের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। ভৌগোলিক ও সামাজিক নানা প্রতিকূলতার মাঝে বসবাসকারী হতদরিদ্র পরিবারগুলোর মৌলিক চাহিদা পূরণ এবং তাদের দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

জরুরি খাদ্য ও ত্রাণ বিতরণ
সিড গ্রান্ট ফান্ড সহায়তা
শীতবস্ত্র ও জরুরি সামগ্রী বিতরণ
আত্মকর্মসংস্থান সৃষ্টি

জরুরি মানবিক সহায়তা ও খাদ্য নিরাপত্তা

দুর্যোগপীড়িত, আকস্মিক সংকটে পড়া বা চরম খাদ্য সংকটে থাকা পরিবারের মাঝে নিয়মিত খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল ইত্যাদি) এবং জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে হতদরিদ্র মানুষের অন্ন সংস্থান নিশ্চিত করা হয়।

সিড গ্রান্ট (Seed Grant) ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি

শুধু ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে, SHAY BD প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ক্ষুদ্র ব্যবসায় সহায়তার জন্য সিড গ্রান্ট তহবিল প্রদান করে থাকে। এর মাধ্যমে তারা ছোট পরিসরে ব্যবসা বা আয়বর্ধক কাজ শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পারে।

কার্যক্রমের কিছু চিত্র ও মুহূর্ত

Community Support
Relief Distribution
Field Work

দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে আমাদের সাথে অংশীদার হোন

আপনার সামান্য সহযোগিতা বা অনুদান একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাদের জীবনযাত্রার মান চিরতরে বদলে দিতে পারে।

অনুদান বা সহায়তা প্রদান করুন

Join our community group

For your interest you can join & help the poor ones. Be a part of our humanitarian mission and stay connected with our latest updates.

JOIN WHATSAPP GROUP